ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি ঃ বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ মিয়া উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

(১১ আগস্ট) বুধবার দুপুরে পাশের একটি বাড়ীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার থেকে জানাযায়, দুপুরের দিকে সোহাগ মিয়া বাড়ীর পাশে রেজাউলের বসত ঘরে বিদ্যুতের কাজ করছিলো। হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়, দ্রুত তাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন সোহাগ মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


     এই বিভাগের আরো খবর