ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ীতে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১০ জন, ১ জনের মৃত্যুঃ

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী‌তে উ‌ল্লেখজনক হা‌রে ক‌রোনা সংক্রমন বৃ‌দ্ধি পাচ্ছে। কিন্তু জনগ‌ণের ম‌ধ্যে বাড়‌ছে না স‌চেতনতা। ফ‌লে গত ২৪ ঘন্টায় ১০ জন ক‌রোনা রোগী সনাক্ত হ‌য়ে‌ছে এবং মৃত্যুবরণ ক‌রে‌ছে এক জন।

শ‌নিবার ‌বিকালে রাজবাড়ী সি‌ভিল সার্জন কার্যালয় সু‌ত্রে এ তথ্য জানা‌গে‌ছে।

জানা‌গে‌ছে, জেলা সদর, গোয়ালন্দ ও পাংশা হাসপাতা‌লে ১০ জ‌নের নমুনা পরীক্ষ‌া করা হয়। যার সবাই প‌জে‌টিভ। এরম‌ধ্যে রাজবাড়ী সদ‌রে ৬ জন, গোয়াল‌ন্দে ১ জন ও পাংশায় ৩ জন এবং ক‌রোনায় মারা যাওয়‌া ব্যা‌ক্তি পাংশার। জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৩৯ জন ক‌রোনায় অাক্রান্ত ও সুস্থ্য হ‌য়ে‌ছেন ৩ হাজার ৫১৩ জন এবং মৃত্যুবরণ ক‌রে‌ছে ৩৩ জন। বর্তমা‌নে হাসপাতা‌লে ৮ জন ও হোম অাই‌সো‌লেশ‌নে ১৮৫ জন চি‌কিৎসা গ্রহন কর‌ছে। চল‌তি মা‌সে রাজবাড়ী‌তে সংক্রম‌ণের হার প্রায় ৩০ ভাগ।

রাজবাড়ীর সি‌ভিল সার্জন ডাঃ মোঃ ইব্রা‌হিম টি‌টোন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ৩৮ বছর বয়সী এক পুরুষ মারা গি‌য়ে‌ছে। তার বাড়ী পাংশা এবং ২৪ ঘন্টায় সনাক্ত ১০ জন। জেলায় সংক্রম‌ণ ও মৃত্যুর হাড় বাড়‌ছে। এক দি‌নে‌র ব্যবধা‌নে পর পর দুই জন মারা গে‌ল। জনসমাগম এড়ি‌য়ে সামা‌জিক দুরত্ব ও স্বাস্থ্য‌বি‌ধি মেনে চলার বিকল্প নাই। জরুরী প্র‌য়োজন ছাড়া ঘ‌রের বাই‌রে না যাওয়াই ভাল এবং মাস্ক ব্যবহার সবার জন্য জরুরী।


     এই বিভাগের আরো খবর