যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ জুয়েল মিয়া (২৭) নামে একমাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল খুলনার তেরখাদ গ্রামের মৃত ওদুদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান এনে সাদিপুর গ্রামে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ জুয়েল মিয়াকে আটক করা হয়।