ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

বাসে উঠানামার তর্কে বিআরটিসি বাস ভাংচুর

Oplus_131072

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন শিমুল তলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৫৪২০।পুলিশ জানায়, শনিবার দুপুর ৩টার দিকে ময়মনসিংহ থেকে সিলেটগামী বিআরটিসি বাসটি নতুন ব্রিজ অতিক্রম করার সময় শায়েস্তাগঞ্জের বিরাম চর গ্রামের ফজল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ, ও শাহজাহানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন যুবক বাসটিতে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এ সময় বাসের সামনের ও বাম পাশের গ্লাস ভেঙে দেয় তারা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) মতিউর রহমান জানান, তাৎক্ষণিক ওই হামলার কারণ জানা না গেলেও ঘটনার পরে বিআরটিসির নতুন ব্রিজের কাউন্টার মাস্টার দুলাল মিয়া জানান যে, কিশোরগঞ্জ স্টেশনে বাসে যাত্রী ওঠানামা নিয়ে বাসের লোকজনের সঙ্গে আক্রমণকারীদের তর্ক হয়। এর জেরেই এই হামলা ঘটনা ঘটে।হাইওয়ে থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাসটি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর