ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

বাগেরহাটে ছোট ভাইয়ের মৃত্যুর ১৮ ঘন্টা পর বড়ভাইয়ের মৃত্যু

Oplus_131072

বাগেরহাটের শরণখোলায় মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মৃত্যুর পরদিনই মারা গেছেন বড় ভাই। পরপর দুই ভাইকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও স্বজনেরা। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই হলেন মৃত নজর আলী তালুকদারের ছেলে আব্দুল হাকিম তালুকদার (৮০) ও আব্দুল আজিজ তালুকদার (৮২)।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজী জানান, ছোট ভাই আব্দুল হাকিম তালুকদার বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান। শুক্রবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছোট ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে আকস্মিকভাবে মারা যান বড় ভাই আব্দুল আজিজ তালুকদার। পরপর দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়।

আব্দুল আজিজ তালুকদারের ছেলে নুরুজ্জামান তালুকদার তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে জানাজা ও দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।

পরে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শরণখোলা উপজেলা মডেল মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর