ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

নবীনগরে মানসিক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২-

bbccrimenews”:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এবার এক মানসিক প্রতিবন্ধী (পাগলী)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত ধর্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় মামলা হয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, সিলেট থেকে আগত এক মানসিক প্রতিবন্ধী নারী (২৫) গত কয়েক মাস ধরে উপজেলার বড়িকান্দিতে অবস্থিত গণি শাহ মাজারে বসবাস করত।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মানসিক প্রতিবন্ধী ওই পাগলী মাজারের দক্ষিণ পাশের একটি দুচালা ঘরে থাকতেন।

ঘটনার দিন রবিবার রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের জালাল মিয়ার ছেলে আক্কেল মিয়া (২২) ওই পাগলীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় পাগলীর চিৎকারে মাজারের নৈশপ্রহরী এসে আক্কেল মিয়া ও ধর্ষণে সহযোগিতার করার অভিযোগে আবদুল হালিম (৬৫)কে আটক করে। কিন্তু পরে রাতেই ধৃতরা পালিয়ে যায়।

এদিকে সকাল হতেই স্থানীয় একটি মহল ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে পাঁয়তারা শুরু করে।

খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মামুনূর রশীদ ঘটনাস্থলে গিয়ে আক্কেল ও হালিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পরে এ ঘটনায় গণি শাহ মাজারের রীনা বেগম নামের এক কর্মচারী বাদী হয়ে নবীনগর  থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে ও প্রতিবন্ধী ধর্ষিতাকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।’


     এই বিভাগের আরো খবর