ভূমিধসপ্রবণ এলাকা কক্সবাজারের হিমছড়িতে ভূমিধসে উদ্ধার অভিযানের বিশেষ প্রশিক্ষণ মহড়া শেষে শুক্রবার (২৮ আগস্ট) এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, উঁচু ভবনে ওঠার জন্য দেশের প্রতি জেলায় টিটিএল দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ফায়ার স্টেশনগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সার্ভে করে ফায়ার প্লান্ট তৈরি করা হয়েছে। ক্যাম্পের কোথায় কি ধরনের ইকুইপমেন্ট থাকতে হবে তা সার্বিকভাবে পরিকল্পনা তৈরি করা হয়েছে। ক্যাম্পের জন্য ডেডিকেটেড ফায়ার ইকুইপমেন্ট ইতিমধ্যে পৌঁছে দেয়া হয়েছে।
সকাল থেকে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কের হিমছড়িতে ভূমিধসে উদ্ধার অভিযানের বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান চালাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বিশেষ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করেন। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে উদ্ধার অভিযানের সফলভাবে সম্পন্ন করার নানা কৌশল অবলম্বন করছেন উদ্ধারকারীরা। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার ভূমি ধ্বস প্রবণ এলাকা।
প্রতিবছর এসব এলাকায় ভূমিধসে প্রাণহানি ও মালামালের ক্ষতি হয়। ভূমিধসের উপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনলাইনের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে।