চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে বাড়িতে ঢুকে জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন শেখকে পি”টিয়ে জ”খমের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আ’হত অবস্থায় উদ্ধার করে শাহাবুদ্দিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, সোমবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের বাসিন্দা জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন শেখের সঙ্গে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আক্তার আলীর কাগজের কাটুন কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি ও ধা”ক্কাধা’ক্কির ঘটনা ঘটে। এর জের ধরে সকাল ১০টার দিকে আক্তার আলীসহ কয়েকজন দেশীয় অ’স্ত্র ও জি”আই পা’ইপ নিয়ে শাহাবুদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি পি’টিয়ে জ’খম করা হয় শাহাবুদ্দিনকে। এ ঘটনায় ঠেকাতে গিয়ে আহত হন শাহাবুদ্দিনের মা। পরে শাহাবুদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে শাহাবুদ্দিন শেখ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গতকাল সোমবার রাতে শাহাবুদ্দিন শেখের স্ত্রী রাফিয়া সুলতানা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রে’ফতারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।