এক গৃহবধূ স্বামীর অগোচরে তার প্রেমিককে ঘরের সিলিংয়ের ভেতরে লুকিয়ে রাখতেন। জানা যায়, প্রায় পাঁচ বছর আগে জানালার গ্রিলের কাজ করতে এসে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় সম্পর্কে।
সম্প্রতি প্রেমের টানে প্রেমিক আসে ওই নারীর বাড়িতে। কিন্তু স্বামী বাড়িতে থাকায় তাকে রাখা হয় সিলিংয়ের ওপর একটি ছোট্ট জায়গায়। স্বামী বাইরে গেলেই প্রেমিক নিচে নেমে আসতেন, আর স্বামী ফেরার আগেই আবার উঠে যেতেন সিলিংয়ের ভেতরে। এভাবেই টানা সাত দিন চলতে থাকে এই লুকোচুরি।
তবে শেষ রক্ষা হয়নি। দিনের বেলায় ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনে সন্দেহ করেন আশপাশের লোকজন। পরে স্বামীকে খবর দেওয়া হলে তিনি বাড়ি ফিরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিলিংয়ের ওপর প্রেমিককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।