ঢাকা, সোমবার, ৪ মে, ২০২৬ ()

গাংনীতে ১২৪ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Oplus_131072


মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে এক মাদকবিরোধী অভিযানে নাসরিন খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে ১২৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার ৭৬৬ টাকা উদ্ধার করা হয়।
আটক নাসরিন খাতুন বেতবাড়িয়ায়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
ঘটনার বিবরণ, এস আই অঙ্কুশ ও শিমুল এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ৯টার দিকে গাংনী থানা পুলিশের একটি বিশেষ দল বেতবাড়িয়া গ্রামে নাসরিন খাতুনের বাড়িতে এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে তার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই সাথে মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ অর্থ জব্দ করে পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান,, আটককৃত নাসরিন খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক: ১২৪ পিস ইয়াবা। জব্দকৃত অর্থ: ১,২০,৭৬৬ টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর