ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()

করোনা রোগীদের সেবায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগ

জনাব মাহবুব উল আলম হানিফ এমপির নির্দেশনায় করোনা রোগীদের সেবায় ১ বছর ১ মাস ৩ দিন টানা কাজ করে যাচ্ছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেন্জ ও তার সেচ্ছাসেবী টিম। নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে করোনা মহামারীর শুরু থেকেই এই টিম। সারাবিশ্ব করোনা মহামারিতে যখন অচল প্রায়। দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ঠিক তেমনি বাড়ছে লাশের সংখ্যাও।কিন্তু সেই করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক ঝাক সেচ্ছাসেবক টিম। জানা যায় করোনা মহামারীর শুরু থেকেই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেন্জের নেতৃত্বে করোনা রোগীদের সেবায় কাজ করে যাচ্ছে এই সেচ্ছাসেবক টিম।

আরও জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার স্বেচ্ছাসেবক এই টিমটি করোনা আক্রান্ত রোগীদের ১ বছর ১ মাস ৩ দিন ধরে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছে। একদিকে যেমন করোনা রোগীদের সেবা করছে টিমটি ঠিক অন্যদিকে এই পবিত্র মাহে রমজানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়াতে ভর্তি হওয়া রোগী এবং রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণের কর্মসূচিও চলমান রেখেছে।

আজ ২৫ এপ্রিল ২০২১, ১২ তম রমজানে করোনা মহামারী মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সাথের অসহায় স্বজনদের পাশে দ্বায়িত্ববোধ থেকে মানবতার হাত প্রসারিত করে পবিত্র মাহে রমজানে প্রতিদিনের মতো আজকেও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় সুরেখা রোটারি ক্লাব কুষ্টিয়া ও বাংলাদেশে ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার তত্বাবধানে মাস্ক , ইফতার বিতরণ এবং করোনা বিষয়ক সচেতনতা মূলক প্রচারনা চালানো হয় হাসপাতালটিতে। এছাড়াও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুর সহযোগিতায় মাস্ক প্রদান ও করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হয় বলে জানা যায়।

এসময় সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্যে কুষ্টিয়া মাটি ও মানুষের নেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,জননেতা জনাব মাহবুবউল আলম হানিফ এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


     এই বিভাগের আরো খবর