ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ২০০ পিস ইয়াবাসহ পাংশার দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যদের অভিযানে গোপন সংবাদে মোটরসাইকেল যোগে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে যাবার সময় দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গত সোমবার রাতে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাকৃতরা হলো, জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের বিষু মন্ডলের ছেলে মোঃ মকুল মন্ডল (৩০) এবং একই ইউনিয়নের জীবননালা তাতিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২০)।

ডিবিপুলিশ সুএেজানাযায়, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান -এর দিকনির্দেশনায় গত সোমবার বিকালে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার চন্দনী চাঁদপুর গ্রামের কালীমন্দিরের দক্ষিন পাশে জনৈক মোঃ মিজানুর রহমানের মৎস্য খামার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় মোঃ মকুল মন্ডল ও মোঃ ইমরান মিয়াকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সাদা-কালো ১৬০ সিসি টিভিএস মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।


     এই বিভাগের আরো খবর