ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

মেহেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে অভিযানে ঝাড়ুদারের কাছে ৭৪ হাজার ৬শ ১৪ টাকা পেলো দুদুক


মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদুকের অভিযানে ঝাড়ুদারের পকেটে পাওয়া গেলো ৭৪ হাজার টাকা। এ ছাড়াও সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের টেবিলের ড্রয়ারে পাওয়া গিয়েছে আরো ৭৬ হাজার টাকা। তবে এ ৭৬ হাজার টাকা সরকারি টাকা বলে দাবি করেছেন সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলাম। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে এসকল টাকা উদ্ধার করে।
সকাল থেকে দুদকের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করার পর বিকালের দিকে তারা অভিযানে নামে। এসময় সাব-রেজিস্ট্রার অফিসের ঝড়ুদারের পকেট থেকে ৭৪ হাজার ৬শ ১৪ টাকা উদ্ধার করা হয়। তার কাছে এত টাকা কেন জানতে চাইলে রেজাউল হক দুদককে জানান, সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের নির্দেশে রেজিস্ট্রি অফিসের মহুরীদের কাছ থেকে এ টাকা গ্রহণ করা হয়েছে। মেহেরপুর জেলা সাব-রেজিস্টার অফিসে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ ছিল। সেই অভিযোগের ধারাবাহিকতায় দুদক এ অভিযান পরিচালনা করে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, অবৈধ অর্থ লেনদেনের খবর পেয়ে আমরা অভিযান চালায়। তিনি বলেন, আমরা এখানে যা পেয়েছি তা লিখিতভাবে জানানো হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, প্রেসের সামনে বক্তব্য দেবার বিধি নিষেধ আছে তাই এর চেয়ে বেশি কিছু বলা যাবেনা।


     এই বিভাগের আরো খবর