ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার

Oplus_131072

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক বিধবা নারীর প্রায় এক লাখ টাকা মূল্যের দুটি খাসি ছাগল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিতে উদ্যত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামের মো. শিশির (২৮) ও মো. শোভন (৩০)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে আসামিরা ওই গ্রামের বিধবা নারী নাজমা খাতুনের বসতবাড়ির টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এক লাখ টাকা মূল্যের দুটি বড় খাসি ছাগল চুরি করেন বলে অভিযোগ রয়েছে। পরে ছাগল দুটি জবাই করে মাংস বিক্রি করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে আরও জানা যায়, পরদিন বিকেলে বাদীর আরেকটি ছাগল চুরির সূত্র ধরে অনুসন্ধান চালানো হয়। এ সময় অভিযুক্ত শোভনের বাড়িতে ছাগল জবাইয়ের আলামত ও রশি পাওয়া যায় বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন শিশির ও শোভনকে আটক করেন।
খবর পেয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নির্দেশে উপপরিদর্শক (এসআই) গোবিন্দ মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় উত্তেজিত জনতার হাত থেকে আটক দুজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৮০ ধারায় ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৮ অক্টোবর) গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।।


     এই বিভাগের আরো খবর