ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

Oplus_131072


দৈনিক বাংলার কণ্ঠ ডেস্ক : রাজবাড়ীর পাংশা থানা এলাকায় ইয়াবা ট্যাবলেট সেবনের সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার মৈশালা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে সাহস বিশ্বাস (২৩), উদয়পুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জিয়ান (২১), কুলটিয়া গ্রামের সাচ্চু সরদারের ছেলে মো. টিটু সরদার (২১), মৈশালা গ্রামের আলম মণ্ডলের ছেলে রানা ওরফে জামাল (২১) এবং বালিয়াকান্দি উপজেলার চর কৃষ্ণপুর গ্রামের মো. রবিউলের ছেলে মো. শরিফ (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, সাহস বিশ্বাস ও জিয়ানকে পাঁচ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মো. টিটু সরদার ও রানা ওরফে জামালকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, মো. শরিফকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত মো. শরিফের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনে একটি মামলা এবং চুরির দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের পর পাঁচজনকেই কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর