কুষ্টিয়ায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ জন এবং ডেঙ্গু আক্রান্ত ৩১ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৮৩। তাঁদের মধ্যে ১৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যুর খবর জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।