ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

জামায়াত শিবিরের সাথে সভ্য সচেতন মানুষেরা মেশেনা,রাশেদ

Oplus_131072

জামায়াত-শিবিরের বিরুদ্ধে সাইবার স্পেসে গালিগালাজ, অসম্মানসূচক শব্দচয়ন ও সমন্বিত সাইবার হামলার অভিযোগ তুলেছেন এক সমালোচক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, তথ্য ও যুক্তির মাধ্যমে জবাব না দিয়ে ভিন্নমত দমনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সম্মিলিতভাবে আক্রমণ চালান।

পোস্টে তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে সচেতন মানুষের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগও তোলেন তিনি।

বিশেষ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠক এবং দলটির সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংগঠিতভাবে অবস্থান নেওয়ার অভিযোগ করে ওই ব্যক্তি বলেন, দলটির বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা অব্যাহত রাখবেন তিনি। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


     এই বিভাগের আরো খবর