ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

রাজাকারদের তালিকা নিয়ে অসন্তুষ্টি-সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের

সদ্য প্রকাশিত রাজাকারদের তালিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা-২ (কামরঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অস্তুষ্টির কথা জানান তিনি।

কামরুল বলেন, রাজাকারের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং এ হত্যাকাণ্ডে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, সেই আলবদর ও আলশামসেরও তালিকা করা হোক। আশা রাখি এ তালিকাটিও হবে। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম যারা ৭১ দেখেনি, মুক্তিযুদ্ধ দেখেনি তারা এই রাজাকারের তালিকার মাধ্যমে আজকে ঘাতককে চিনতে পারছে, শত্রু-মিত্রকে সনাক্ত করতে পারছে। আমরা এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল  প্রমুখ। 


     এই বিভাগের আরো খবর