ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

রাজধানীতে ঢিলেঢালা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আজ সকাল ৬টায় শুরু হওয়া বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় গণপরিবহন চলতে দেখা গেছে। তবে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম থাকায় রাস্তা কিছুটা ফাঁকা রয়েছে। সড়কে গাড়িবহর নিয়ে টহল দিতে দেখা গেছে র‌্যাব ও পুলিশ সদস্যদের।

গতকাল শনিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বিএনপি।

এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে এবং সরকারের বিপক্ষে নানা স্লোগান দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কিছু নেতা-কর্মী। এছাড়া রাজধানীর কোথাও বিএনপির নেতাকর্মীদের হরতালের সমর্থনে রাস্তায় পাওয়া যায়নি।

হরতাল শুরুর আগে গতকালই হরতালে গাড়ি চালানোর ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সে অনুযায়ী আজ সকালে রাজধানীতে বিভিন্ন রুটে মিনিবাস চলাচল করতে দেখা গেছে।

আজ হরতালের শুরুতে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলতে দেখা গেছে। অফিসগামী মানুষেরা চলাচল করছে বিভিন্ন রাস্তায়।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। এছাড়া বেশ কয়েকটি টহল দলেরও দেখা মিলেছে।

রাজধানীর বিভিন্ন রাস্তায় আজ সকাল ৭টার পরে দেখা যায়, মিনিবাস, রিকশা ও সিএনজি চলছে স্বাভাবিকভাবেই। তবে সপ্তাহের অন্য দিনের তুলনায় বেশ কম চলছে প্রাইভেটকার।


     এই বিভাগের আরো খবর