ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় বৈরী আবহাওয়া পেরিয়ে শুরু হলো চিরন্তন বৃক্ষমেলা ২০২৬: প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুদ্দিন শরীফ Headline Bullet সাভারে চোর সন্দেহে গণপিটুনি Headline Bullet নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পরে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ Headline Bullet যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সুন্দরী যুবতী আটক Headline Bullet চট্টগ্রামে দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা Headline Bullet গোপালগঞ্জে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার Headline Bullet সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

বহিষ্কৃত বিএনপিপন্থী নেতাদের পক্ষে কাজ না করতে নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বহিষ্কৃত বিএনপিপন্থী নেতাদের পক্ষে কাজ না করতে কুমিল্লা দক্ষিণ জেলা বিনএপি, মহানগর বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় নেতাকর্মীদের এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে ওই নির্দেশনার চিঠি পাঠিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন। এতে উল্লেখ করা হয়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।

এর পরও দলের সিদ্ধান্ত না মেনে কুমিল্লা সিটি নির্বাচনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি নিজাম উদ্দিন কয়সার অংশগ্রহণ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, বিএনপির হাইকমান্ডের এই সিদ্ধান্তের কারণে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পদ-পদবি ব্যবহার করে যারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই কুমিল্লা সিটি নির্বাচনে সব কার্যক্রমে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।


     এই বিভাগের আরো খবর