ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পাকিস্তানের কারাগারে বন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধুর জন্য সেখানে কবর খুঁড়ে রাখা হয়েছিল। কিন্তু তার পরেও বঙ্গবন্ধু বাঙালি জাতির সাথে বেঈমানী করেননি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধে গিয়েছিলাম। তার অনুপস্থিতিতে যুদ্ধ চালিয়েছি আমরা।

আজ শনিবার দুপুরে রংপুরের পীরগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধানের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা থানার ওসি রেজাউল করিম, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসীম আহমেদ প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর