ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

এখনো স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে যাচ্ছে : আমু

যারা নৌকায় চড়ে বিজয় লাভ করে, আরেক জনের নৌকা ডুবিয়ে দেয় তাদের আওয়ামী লীগে কোনো স্থান হতে পারে না। স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের সকল ষড়যন্ত্র মোকিবেলা করে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী সাংসদ আমির হোসেন আমু। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির শিশু পার্কে এ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সম্মেলনে আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারকে যারা দ্বিধাবিভক্ত করতে চায় তাদের শিক্ষা দিতে হবে বলে জানিয়েছেন 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আমির হোসেন আমু। সম্মেলনে সরদার মোহাম্মদ শাহ আলমকে সভাপতি ও খান সাইফুল্লাহ পনিরকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এমন সময় আমু বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল যখন বলা হয়, তখন অনেকেই বলেন এটা আওয়ামী লীগের কথা। কিন্তু না, এটা এখন বিশ্ববাসীর মুখেই শোনা যাচ্ছে। অন্যদেশের রাষ্ট্র নায়করা জানতে চান, শেখ হাসিনার কাছে কি জাদুর কাঠি রয়েছে? যে এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শুধু উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠাই নয়, শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্র নায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানি চিনু। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকারসহ দলীয় নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর