ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর

সাভারে চোর সন্দেহে গণপিটুনি

Oplus_131072

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত অবস্থায় ওই যুবককে নিয়ে আসেন রিকশার গ্যারেজের মালিকসহ দুই ব্যক্তি।

নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলেগ্যারেজ মালিক নুরুজ্জামান বলেন, সোমবার সকাল ৯টার দিকে আমার একটি রিকশা চুরি হয়। পরে ওই রিকশার চালক শুভ আমাকে এসে জানান রিকশার চোরকে ধরা হয়েছে। এরপরে ওই চোরকে (আবুল খায়ের পাটোয়ারী) গ্যারেজের ভেতরে আটকে রেখেছিলাম। কিন্তু বেশ কিছু লোকজন এসে তাকে গণপিটুনি দেন। পরে সন্ধ্যায় তার অবস্থা বেশি ভালো মনে না হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য দিয়ে আসি৷ এরপরে জানতে পারি ওই যুবক মারা গেছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। তার পরিবারের লোকজন এসেছেন এবং থানায় মামলার জন্য এজাহার দিচ্ছে। এ ছাড়া নিহত যুবককে উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, ওই যুবক চাঁদপুরে থাকতেন। হঠাৎ রোববার পরিবারের কাউকে না বলে সাভারে চলে এসেছিলেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর