ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় বৈরী আবহাওয়া পেরিয়ে শুরু হলো চিরন্তন বৃক্ষমেলা ২০২৬: প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুদ্দিন শরীফ Headline Bullet সাভারে চোর সন্দেহে গণপিটুনি Headline Bullet নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পরে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ Headline Bullet যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সুন্দরী যুবতী আটক Headline Bullet চট্টগ্রামে দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা Headline Bullet গোপালগঞ্জে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার Headline Bullet সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল

Oplus_131072

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হতে শুরু করে।

‎ভিডিওটি প্রকাশের পর এর সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। এক পক্ষের দাবি, ভিডিওটি আসল। অন্যদিকে অনেকে বলছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিভিন্ন অংশে দেখা যায়, একজন নারী ও এমপি গাজী নজরুল ইসলাম একটি কক্ষে অবস্থান করছেন। কিছু দৃশ্যে এমপিকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায় এবং অন্য কিছু অংশে তাদের একসঙ্গে বসে থাকতে দেখা যায়।

‎এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া ভিডিওটি নিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎ভিডিওটির সত্যতা বা এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কি না—এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বা ফরেনসিক বিশ্লেষণের আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি।


     এই বিভাগের আরো খবর