ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

রাহুল গান্ধী চীন-পাকিস্তানের ভাষা বলছেন’-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

bbccrimenews:-রাহুল গান্ধী চীন-পাকিস্তানের ভাষা বলছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা।

রাহুল গান্ধীর ‘আত্মসমর্পণ মোদি’ হ্যাশ ট্যাগের জবাবে রোববার এএনআইকে দেয়া এক সাক্ষৎকারে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব রাহুল গান্ধী। দুটি ক্ষেত্রেই আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী, মোদিকে এই খোঁচা দিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হ্যাশট্যাগ আত্মসমর্পণ খোঁচা ভাইরাল হয়েছে। সেই কথার জবাব দিতে সরব হয়েছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। এমনকী, ইন্দো-চীন সংঘাত নিয়ে সংসদে আলোচনা করতে রাজি সরকার, বিরোধীদের কাছে এই বার্তা পাঠান অমিত শাহ।

তিনি বলেন, দেশ-বিরোধী কার্যকলাপ রুখতে আমরা সমর্থ। কিন্তু কোনো দলের প্রাক্তন সভাপতি এই ধরনের কথা বললে, বেদনা হয়। এমন সংকটের মুহূর্তে এই ধরনের নীচু রাজনীতি এড়িয়ে চলাই ভালো।

রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, এটা আত্মসমীক্ষার বিষয়। তিনি ও তার দল যে হ্যাশট্যাগ ব্যবহার করছেন, তাতে করে পাকিস্তান ও চীনের হাত শক্ত হচ্ছে। আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা।


     এই বিভাগের আরো খবর