ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী ওয়া‌জেদ আলী বিজয়ী

এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচ‌নে মেয়র প‌দে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়া‌জেদ আলী (‌নে‌ৗকা) প্রতী ক নি‌য়ে ১১ হাজার ১৬১ ভোট পে‌য়ে বে-সরকারী ভা‌বে বিজয়ী হ‌য়ে‌ছেন এবং তার নিকটকম সতন্ত্র প্রার্থী ফজলুল হক (জগ) প্রতীক নি‌য়ে পে‌য়ে‌ছেন ৪ হাজার ২৪৩ ভোট। শ‌নিবার রাতে ভোট গণনা শে‌ষে এ ফলাফল জানাযায়।

এ সময় বিজয়ী মেয়র প্রার্থীর সমর্থকরা আনন্দ উল্লাস ক‌রেন এবং নির্বা‌চিত মেয়র‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান সমর্থক ও কর্মীরা।

এ‌দি‌কে বিএন‌পির মোঃ রইছ উ‌দ্দিন খান (ধা‌নের শীষ) প্রতীক নি‌য়ে পে‌য়ে‌ছেন ১ হাজার ৮৫৬ ভোট।

এ‌ নির্বাচ‌নে মেয়র প‌দে ৩ জন, সংর‌ক্ষিত কাউ‌ন্সিলর প‌দে ১১ জন ও সাধারন কাউ‌ন্সিলর প‌দে ৪২ জন প্রার্থী প্র‌তিদ্বন্দীতা ক‌রেন।

পাংশা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১১৩ জন ও মহিলা ভোটার ১২ হাজার ২০০ জন।

‌নির্বাচ‌নে প্র‌তি‌টি কে‌ন্দ্রে একজন ক‌রে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা উপ‌স্থিত ছিলেন। এছাড়া টহ‌লে র‌য়ে‌ছে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট, বি‌জি‌বি পু‌লিশ, আনসার ব্যাটা‌লিয়ান সহ প্রশাস‌নের কর্মকর্তারা। সকাল থে‌কে সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে ভোট গ্রহন সম্পন্ন হয়।


     এই বিভাগের আরো খবর