ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​ Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার

মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার

Oplus_131072


মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ৬৫/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হায়দার আলীর আমবাগানে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
হাবিলদার মো. মিকাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
উদ্ধার করা কীটনাশকগুলো জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর