ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর

পদ্মায় ঝাঁপ দেয়া সেই নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা গেছে, তাঁর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউচর এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. ফোরকান মিয়া এবং মায়ের নাম মোর্শেদা বেগম।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফেরি–সংশ্লিষ্ট সূত্র জানায়, পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝপদ্মার লাল বয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ফেরির পেছনের দিক থেকে নদীতে ঝাঁপ দেন ওই নারী। যাত্রীরা চিৎকার করলে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে ফেরি থামিয়ে ঘুরিয়ে আলোর সাহায্যে উদ্ধার অভিযান চালান। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

ফেরিতে থাকা হকার মিলন জানান, ওই নারী একাই ভ্রমণ করছিলেন। ঘটনার আগে তিনি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। তাঁর সঙ্গে অন্য কোনো স্বজন বা পরিচিত যাত্রী ছিলেন না।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, খবর পাওয়ার পরপরই নৌপুলিশের উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ নারীকে উদ্ধারে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এবং বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসাইন জানান, ঘটনার পর সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


     এই বিভাগের আরো খবর