ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ()

তীব্র স্রোতে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত, দীর্ঘ জট

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ঘাটে ভিড়তে ফেরিগুলোর দ্বিগুণেরও বেশি সময় লাগায় পাটুরিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক যানবাহন।

জানা গেছে, পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ামুখী ফেরিগুলোকে উজানের তিন কিলোমিটার ঘুরে ঘাটে যেতে হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগছে ফেরিঘাটগুলোতে পৌঁছতে। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যাত্রী ও চালকেরা পড়ছেন চরম দুর্ভোগে।

রবিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান কুষ্টিয়ার সময়কে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিনশ পণ্যবাহী ট্রাক, ৫০টি যাত্রীবাহী বাস ও আর সি এল মোড়ে প্রায় ৮০/৯০ টি পণ্যবাহী গাড়ি পারের অপেক্ষায় আছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আছে।


     এই বিভাগের আরো খবর