সজল রায় খোকসা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ৯নং আমবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো:আকমল হোসেন মন্ডল নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।
আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম এ নেতা মো:আকমল হোসেন মন্ডল নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে পুরোমাত্রায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন দৌড়েও অন্যান্য প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন এ প্রার্থী। এছাড়া জানা যায় খোকসা উপজেলা আওয়ামীলীগের একটি বড় আংশই মো:আকমল হোসেন মন্ডলের সমর্থনে রয়েছে।
চেয়ারম্যান পদ প্রার্থী মো:আকমল হোসেন মন্ডল ১৯৯৬ সালে প্রথম আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন।
তার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পরিচয় সহ-সভাপতি,বাংলাদেশ বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ,কুষ্টিয়া জেলা শাখা।
সদস্য আহবায়ক কমিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ খোকসা উপজেলা শাখা।
সভাপতি,আমবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় খোকসা।
সভাপতি কন্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খোকসা।
সভাপতি আমবাড়ীয়া তরুন সংঘ ও পাঠাগার খোকসা।
সভাপতি,কমিউনিটি পুলিশিং ৯নং আমবাড়ীয়া ইউনিয়ন খোকসা।
সাধারন সম্পাদক,আমবাড়ীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা খোকসা।
সহ-সভাপতি,কালিতলা বণিক সমিতি,পাংশা রাজবাড়ী।
সভাপতি, সন্ত্রাস ও জঙ্গী নিমূল কমিটি ৯নং আমবাড়িয়া ইউনিয়ন।
এলাকাবাসীর কাছে জানা যাই, মো:আকমল হোসেন মন্ডল এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। সকলের কাছে আস্থাভাজন ও তরুণ সমাজের কাছে জনপ্রিয় এই ব্যক্তি আমবাড়ীয়া ইউনিয়নের একজন পরিচিত মুখ। যিনি রাজনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কাজে প্রতিনিয়ন সক্রিয় অবদান রেখে চলেছেন। ইতোমধ্যে তিনি জনতার বন্ধু নামে এলাকায় পরিচিতি পেয়েছেন।
বর্তমানে আমবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলাপ-আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আমবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত হয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন মো:আকমল হোসেন মন্ডল। এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সকলের কাছেই আস্থাভাজন প্রিয়জন হয়েছেন। আমবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন বাজার, চায়ের দোকান, হোটেলসহ হাটবাজারে লোকজনদের সঙ্গে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় লোকজনদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া প্রার্থনা করেন তিনি।
এলাকা সূএে জানা যায়, বর্তমান আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যার আমিনুর রহমান বিষু বিগত নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট করেন।
আর তাছাড়া যেহেতু বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক বিদ্রোহী নৌকার বিপক্ষে ভোট করা কাউকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেবেন না। তাই তিনি চেয়ারম্যান হাওয়া সত্তেও দলীয় মনোনয়ন পাবেন না বলে নিশ্চিত হওয়া যায়।
এদিকে মো:আকমল হোসেন মন্ডল বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলে আমি মানবকল্যাণে আত্মনিয়োগ করতে চাই। ন্যায়ের পক্ষে চলবো। মানুষের ভালোবাসা নিয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। এ পথচলায় আমি আমবাড়ীয়া ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে আমবাড়ীয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করবো। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো:আকমল হোসেন মন্ডল বলেন, আওয়ামীলীগের ৭৮ কুষ্টিয়া ৪ খোকসা,কুমারখালী আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ভাই ও খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার, যুগ্নসাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত ভাইদের নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি ও আওয়ামীলীগের নীতিনির্ধারকরা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে জনগণকে সকল সুবিধা ও সেবা পৌঁছে দিয়ে আমবাড়ীয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার চেষ্টা করবো।