ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে শিশু ও নারীসহ আহত ২০

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছে ধাক্কা লেগে উল্টে গেলে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ বাজারের অদূরে সাদিমান বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে বুলবুলী খাতুন (৪২), মিজান (৫৫) ও আসাদুল বারী (৩৮)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওহেদ মাহমুদ রবিন জানান, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর