ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর পার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

ফজলার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর ধার থেকে লিটন চন্দ্র (৪৬) নামে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ আগস্ট রবিবার সকালে উপজেলার কুটিবাড়ীর করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন উপজেলার কুটিবাড়ী গ্রামের গনেশ চন্দ্রের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান জানান, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্নহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।


     এই বিভাগের আরো খবর