ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা

কোরবানি ঈদে যদি মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না যায় তবে দেশে করোনার সংক্রমণ আরো বাড়বে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

bbccrimenews:-সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটসহ (আইইডিসিআর) স্বাস্থ্য বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পর্যালোচনা করে গত ২৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরকে এ তথ্য জানানো হয়।

আজ শুক্রবার ‘বাংলাদেশে করোনা : ছয় মাসের পর্যবেক্ষণ’ শীর্ষক এক অনলাইন আলোচনায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর আয়োজন করে।

আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ফয়েজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোসতাক হোসেন প্রমুখ।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে কভিড-১৯ আক্রান্ত একজন রোগী ১ দশমিক ৫ জনের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। একজন করোনাভাইরাস সংক্রমিত রোগী মহামারির মধ্যে একটি নির্দিষ্ট সময়ে গড়ে কত জনের মধ্যে কভিড-১৯ সংক্রমণ ঘটাচ্ছেন। সেই ধারণা পাওয়া যায় যে সংখ্যার মাধ্যমে সেটিকে ইংরেজি অক্ষর ‘আর’ এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা অনুযায়ী, বর্তমানে বিশ্বে ‘আর’ এর গড় মান ২ থেকে ২ দশমিক ৫, অর্থাৎ প্রত্যেক কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি গড়ে দুইজনের বেশি মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটাচ্ছেন। তবে বিভিন্ন দেশ এবং ভৌগলিক অঞ্চলভেদে এ ‘আর’-এর মান পরিবর্তিত হয়ে থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, করোনা মোকাবিলায় শুধু স্বাস্থ্য বিভাগ নয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব মন্ত্রণালয়, বিভাগ কাজ করছে। করোনার মতো এ দুর্যোগ মোকাবিলায় শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই প্রস্তুত ছিলো না। প্রতিদিনই নতুন নতুন বিষয় সামনে আসছে। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর অধিনস্থ অধিদপ্তরগুলোতে নেতৃত্ব ও সমন্বয়ের ঘাটতির কথা উল্লেখ করেন। সেইসঙ্গে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার ঘাটতি, দক্ষ জনবল ও অবকাঠামোর অভাব, দেশি বিশেষজ্ঞদের ঠিকভাবে কাজে লাগাতে না পারাসহ বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরেন। সেইসঙ্গে এখনও জনগণের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাসও কম বলে উল্লেখ করেন তারা।


     এই বিভাগের আরো খবর