কুষ্টিয়ায় বিষাক্ত সাপের ছোবল প্রাণ গেলো ৬ বছরের শিশু রাহিবের। সে কুষ্টিয়া সদর উপজেলার ১১নং আব্দালপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দালপুর গ্রামের হারু মন্ডলের ছোট ছেলে রাহিব।
জানা যায়, নিজ বাড়ির পাশ থেকে রাহিবকে বিষাক্ত সাপ কামড় দেয়, চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয় । ছোট্ট শিশু রাহিব এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাহিবকে অকালে মৃত্যু বরণ করতে হবে কেউই মেনে নিতে পারছে না। পরিবারবর্গ প্রয়াত রাহিব এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।