কুষ্টিয়ার কুমারখালীতে নৌকা ভ্রমণের আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ প্রকাশ্য মাদক সেবন ও শব্দ দূষণ। ইকোপার্ক ও এমএন পার্কে বৈকালিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগকারী জনগন ও নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবার জন্য।

সরেজমিনে দেখা যায় কুমারখালীর শিলাইদহ, যদুবযরা, খোকসা, পদ্মা ও গড়াই নদীতে বেশিরভাগ ভ্রমণের নৌকার সামনে দৃষ্টিকটু পোশাকে অশ্লীল নৃত্য প্রদর্শনের। সিনেমা স্টাইলে তাদের সঙ্গ দিচ্ছেন হিজরা ,যুবক ও তরুণেরা এসময় তাদের হাতে দেখা যায় মদের বোতল। ছাউনির ভেতরেও চলছে নাচ। সেখানকার পরিবেশটা আরও লজ্জাজনক। তবে অন্য একটি নৌকার কাছাকাছি আসতেই নর্তকীরা সামনের অংশ থেকে দ্রুত চলে যাচ্ছেন ছাউনির ভেতরে। এবং সেই সাথে চলছে উচ্চস্বরে গান।
অনুসন্ধানে জানা যায়, কথিত এ সব নর্তকীরা মূলত যৌনকর্মি ও হিজরা, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এদের মোটা অংকের টাকা দিয়ে আনা হচ্ছে। অভিযোগ আছে, দিনে নাচের মাধ্যমে ‘আনন্দ’ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ। এ ধরণের নৌকা গুলো বেশিরভাগ অংশ কৌশলে পর্দা দিয়ে ঢেকে রাখছেন নৌকার মালিকরা।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, বিষয়টি শুনেছি আমার কাছে মৌখিক অভিযোগ এসেছে। খুব দ্রুত এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধের জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।