ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ()

কুষ্টিয়া খাঁজা নগরের রফিক শিখা মিল থেকে পাচারকৃত সরকারি ত্রানের চউল রংপুরে আটক(ভিডিও সহ)

আজ ৩১ শে আগষ্ট রোজ সোমবার রংপুরে এলাকাবাসীর সহযোগিতায় একটি চাউল বোঝায় ট্রাক আটক করা হয় যেখানে জননেত্রী শেখ হাসিনার গরীব অসহায়দের জন্য বরাদ্দকৃত ৬৬৭ বস্তা ত্রানের চাউল জব্দ করা হয়।

https://youtu.be/iVTgxHw_h-8

যেখনে সবগুলো চাউলের বস্তায় বাংলাদেশ খাদ্যদ্রব্য অধিদপ্তরের সিল মারা অবস্থায় দেখা যায়।এ বিষয়ে ট্রাক চালককে জিজ্ঞেস করলে সে বলে কুষ্টিয়া খাজানগর রফিক শিখা মিল থেকে এ চাউল ট্রাকে লোড করে সে গঙ্গাছড়া সরকারি খাদ্য গোদামের উদ্দেশ্য রওনা দেয় এবং খাদ্য গোদামের কিছু কর্মকর্তার নির্দেশে চাউলগুলো গঙ্গাছড়া থেকে অন্যত্র রওনা দিলে এক গৃহস্থ বাড়িতে একশত বস্তা ওই চাল দেখা যায় এ বিষয়ে বাড়ির মালিককে জিজ্ঞেস করলে বলে সে এই চাউলের ব্যাপারে কিছুই জানেনা ট্রাকের সমস্যার কারনে চাউলগুলো বাড়িতে রাখতে দেয় তারা জানত না এগুলো সরকারি চাউল।ঘটনার বিবরনে আরো জানা যায় করোনাকালিন দুর্যোগ মোকাবেলায় অসহায় ও দারিদ্র জনগোষ্ঠীর কল্যানে এই সকল চাউল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার স্বরুপ। এখন জনমনে একটাই প্রশ্ন বিরাজমান কে বা কারা এই অপকর্মের সাথে জড়িত। কুষ্টিয়ার সাধারণ জনতা মাননীয় প্রধানমন্ত্রী ও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জনাব মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।তাদের বিশ্বাস তাদের প্রিয় নেতা মাহাবুব উল আলম হানিফ ভাই অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন। এবং এর সাথে জরিত ডিলার মিলমালিকসহ যারা অসহায়ের ত্রানের চাউল গোপনে অন্যত্র পাচার করছে তাদের আইনে আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করবেন।


     এই বিভাগের আরো খবর