ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা

কক্সবাজারে শুকনো মরিচের ভেতরে ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

bbccrimenews:-শুকনা মরিচের বস্তার ভেতরে করে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রিয়াজ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারইয়াপাড়ার অলি আহমদের ছেলে।

এসআই মানস বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে রামুর কলঘর বাজার এলাকায় ইয়াবার একটি চালান কৌশলে পাচারের খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে একটি বড় শপিং ব্যাগ হাতে সন্দেহভাজন রিয়াজ উদ্দিন দেখতে পায় পুলিশ সদস্যরা।

এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়ার সময় ধাওয়া দিয়ে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে শুকনো মরিচের সঙ্গে রাখা ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

রিয়াজ উদ্দিনকে রামু থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান মানস বড়ুয়া।


     এই বিভাগের আরো খবর