ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

ওয়াসাকে সতর্ক করলেন মেয়র তাপস

bbccrimenews:-উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে জরিমানা করা হবে বলে ওয়াসাকে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ওয়াসাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় বা উন্মুক্ত স্থানে আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজ রবিবার নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী পরিষ্কারকরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

নর্দমা পরিস্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দু’বার করে পরিষ্কার করা হবে।

জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। এরপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।

এর আগে ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমাও বছরব্যাপী পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর