ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন Headline Bullet যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার Headline Bullet ড্রাগ হাউজে তল্লাশি, ডেস্ক ক্যালেন্ডারে ২৫ পিস ইয়াবা,দোকান মালিকের বক্তব্য সরযন্ত্র Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৪ Headline Bullet গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ Headline Bullet কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কাজ: দর্শনার নারীসহ গ্রেপ্তার ৫ Headline Bullet ভারত থেকে ২০০ মাসেন্জার কোচ পাচ্ছে বাংলাদেশ Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা Headline Bullet চুয়াডাঙ্গায় ইয়াবা-টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :ভারতীয় রেল প্রস্তুতকারী স্বনামধন্য প্রতিষ্ঠান RITES Limited (রাইটস লিমিটেড) কর্তৃক প্রস্তুতকৃত ১৮টি নতুন আধুনিক রেল কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার ভারত-বাংলাদেশ যৌথ গেঁদে-জয়নগর সীমান্ত পার হয়ে রেলপথ ধরে বেলা ১৪:৪৫ ঘটিকায় কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।
​নতুন কোচগুলো গ্রহণ ও সার্বিক প্রক্রিয়া তদারকির জন্য দর্শনা স্টেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ জয়দুল ইসলাম (প্রকল্প পরিচালক – পিডি), মোছাঃ হাসিনা খাতুন (বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী), মোঃ রবিউল ইসলাম (বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, পাকশী), মোহাম্মদ রেজওয়ান উর রহমান (কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পাকশী), মোঃ ফয়সাল বিন ওমর (সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী) এবং মোঃ সাইফুল ইসলাম (সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা, পাকশী)।
​রেলওয়ে সূত্রে জানা গেছে, আমদানিকৃত ১৮টি নতুন কোচের মধ্যে রয়েছে— ২ টি এসি স্লিপার কোচ, ৩ টি এসি চেয়ারকোচ, ১১ টি নন-এসি চেয়ারকোচ এবং ২ টি গার্ড ব্রেক ও লাগেজ ভ্যান।
​দর্শনা স্টেশন ইয়ার্ডে পৌঁছানোর পর দ্রুততার সঙ্গে কাস্টমস ক্লিয়ারেন্স ও আনুষঙ্গিক অন্যান্য কাজ সম্পন্ন করা হয়। সন্ধ্যা ১৯:৪০ ঘটিকায় আইনি ও কাস্টমস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর, রাত ২০:০০ ঘটিকায় কোচগুলোর এই বিশেষ বহরটি দর্শনা থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার (ওয়ার্কশপ) উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সৈয়দপুরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতকরণের পর কোচগুলো যাত্রীসেবায় যুক্ত করা হবে বলে জানা গেছে।
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর