আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়ার ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা শহরের ঝিনেদা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও ওই বাসের সুপারভাইজার রঞ্জু রয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা ও নিহত অপর দুজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
(সূত্রে :BBC crime news )