আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি মো. মামুন অর রশিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালিয়া বকরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন কালিয়া বকরি গ্রামের মুরাদ আলীর ছেলে। তিনি নতিপোতা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সাংস্কৃতিক সংগঠনের সদস্য।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
(সূত্রে :BBC crime news)