ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা Headline Bullet কুষ্টিয়ায় বাস ও পাখিভ্যানের সংঘর্ষে মৃত্যু ২ Headline Bullet গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৮ লাখ ৮১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গা নয় মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ আটক দুইজন Headline Bullet চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার গাইডঘাটে স্থানীয় সচেতন যুব সমাজের দীর্ঘদিনের কঠোর অবস্থানের ফলে অবশেষে পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ আলোচিত মাদক ব্যবসায়ী হানেফকে আটক করা হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চিহ্নিত মাদক গডফাদার হানেফ তার বোনের বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে স্থানীয় সচেতন যুবসমাজ ও সাধারণ মানুষ তার বোনের বাড়িটি ঘেরাও করে।
​উপস্থিত টের পেয়ে অভিযুক্ত হানেফ পিস্তল উঁচিয়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলি করার হুমকি দেয়। তবে স্থানীয় জনতা ও যুবকরা প্রাণের ভয় না করে চরম সাহসিকতার পরিচয় দেয় এবং সুকৌশলে তাকে আটক করতে সক্ষম হয়।
​পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে বোনের বাড়িতে বেড়াতে আসা সাধারণ অতিথি হিসেবে দাবি করলেও মূলত সে একজন শীর্ষ মাদক গডফাদার। এ সময় তার বিভিন্ন অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় স্থানীয়রা নিশ্চিত হন।
​ঘটনার পরপরই স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ পিস্তল, গাঁজা এবং ইয়াবাসহ অভিযুক্ত হানেফকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
​আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ব্যবস্থা নেওয়া হবে!
সূত্রে :BBC crime news


     এই বিভাগের আরো খবর