BBC Crime news
স্টাফ রিপোর্টারঃ ABU HANIF MELON
আজ ১০ই আগস্ট ২০২৬, দর্শনা পৌর এলাকার বিভিন্ন অঞ্চলে মশা নিধনের নামে চলছে এক অদ্ভুত ও দায়সারা উদ্যোগ। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে মেশিনের সাহায্যে মশা তাড়ানোর ওষুধ ছিটানো হলেও, সরেজমিনে দেখা গেছে এক সম্পূর্ণ উল্টো চিত্র। স্প্রে করার সময় কেরোসিনের তীব্র গন্ধ ও ধোঁয়া স্পষ্ট পাওয়া গেলেও, ওষুধের কার্যকারিতা কার্যত শূন্যের কোঠায়।
নিয়ম অনুযায়ী মশা তাড়ানোর ধোঁয়া অন্তত দুই থেকে পাঁচ মিনিট বাতাসে স্থায়ী হওয়ার কথা থাকলেও, এখানে স্প্রে করার ৩০ সেকেন্ডের মধ্যেই পুরো ধোঁয়া মিলিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, মশার ওষুধে মূলত কেরোসিন মিশিয়ে লোক দেখানো কার্যক্রম চালানো হচ্ছে। যার ফলে মশা তো কমছেই না, বরং ওষুধ প্রয়োগ করে টিম চলে যাওয়ার মুহূর্তের মধ্যেই লক্ষ কোটি মশার আরও মারাত্মক উপদ্রব ও আবির্ভাব ঘটছে। কার্যকর পদক্ষেপের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।