ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

কেরোসিনের ধোঁয়া আর নামমাত্র ওষুধ: দর্শনা পৌর এলাকায় মশাদের উল্লাস

Oplus_131072


BBC Crime news

স্টাফ রিপোর্টারঃ ABU HANIF MELON

আজ ১০ই আগস্ট ২০২৬, দর্শনা পৌর এলাকার বিভিন্ন অঞ্চলে মশা নিধনের নামে চলছে এক অদ্ভুত ও দায়সারা উদ্যোগ। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে মেশিনের সাহায্যে মশা তাড়ানোর ওষুধ ছিটানো হলেও, সরেজমিনে দেখা গেছে এক সম্পূর্ণ উল্টো চিত্র। স্প্রে করার সময় কেরোসিনের তীব্র গন্ধ ও ধোঁয়া স্পষ্ট পাওয়া গেলেও, ওষুধের কার্যকারিতা কার্যত শূন্যের কোঠায়।
​নিয়ম অনুযায়ী মশা তাড়ানোর ধোঁয়া অন্তত দুই থেকে পাঁচ মিনিট বাতাসে স্থায়ী হওয়ার কথা থাকলেও, এখানে স্প্রে করার ৩০ সেকেন্ডের মধ্যেই পুরো ধোঁয়া মিলিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, মশার ওষুধে মূলত কেরোসিন মিশিয়ে লোক দেখানো কার্যক্রম চালানো হচ্ছে। যার ফলে মশা তো কমছেই না, বরং ওষুধ প্রয়োগ করে টিম চলে যাওয়ার মুহূর্তের মধ্যেই লক্ষ কোটি মশার আরও মারাত্মক উপদ্রব ও আবির্ভাব ঘটছে। কার্যকর পদক্ষেপের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।


     এই বিভাগের আরো খবর