ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ()

কুষ্টিয়া ডিইএব অভিষেক অনুষ্ঠানে কুপই এর সাবেক ভিপি ইন্জিঃ ইউসুফ আলী বিশ্বাস

Oplus_131072

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, “ডিইএব” (বিএনপি অনুমোদিত একটি পেশাজীবী সংগঠন) কুষ্টিয়া জেলা শাখার নব-নির্বাচিত কমিটির “অভিষেক অনুষ্ঠান” আজ ২৩শে মার্চ, ২০২৬ (ইং) রোজ সোমবার ডিইএব, কুষ্টিয়া জেলা শাখা কার্যালয়ে (সমবায় মার্কেট-৩, কাটাইখানা মোড়, কুষ্টিয়া) বিকাল ৪-০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি, কুপই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, ডিইএব, কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা প্রকৌঃ সোহেল আহম্মেদ লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুপই অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়ন প্রকৌঃ আশরাফুল ইসলাম।
আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল বারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌঃ মোঃ আশরাফ আলী (সাবেক ভিপি, কুপই), আহ্বায়ক, ডিইএব।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌঃ মোহাম্মদ ইউসুফ আলী (সাবেক ভিপি, কুপই) সদস্য সচিব ডিইএব।
ডিইএব, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক
প্রকৌঃ আশরাফুল করিম শাওন এর সন্চ্ঞালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
কুপই এর ছাত্র সংসদের নির্বাচিত সাবেক জিএস প্রকৌ: তৌফিক হাসান রনক, সাবেক এজিএস প্রকৌ: জুরায়েশ হোসেন, সাবেক ভিপি প্রকৌ: কামাল রেজা খান নিপু, প্রকৌশলী সোহেল রানা, প্রকৌশলী মাসুদ রানা, প্রকৌশলী সেলিম উদ্দিন, প্রকৌশলী রেজাউর রহমান রাসেল, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কুপই ছাত্রদলের আহ্বায়ক আ: কাদের, সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস। এছাড়া ডিইএব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অনলাইন বক্তব্য রাখেন ইমদাদ আলি খাঁন খুররম (সাবেক জিএস কুপই)। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ও প্রকৌশলী মোঃ রাফিজ আহমেদ রনি।
অনুষ্ঠানে বক্তারা দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীর ভুমিকা নিয়ে ব‍্যাপক আলোচনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার ত‍্যাগের আদর্শে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে কার্যকরী ভূমিকা পালনে দৃড় প্রতিঙ্গাবদ্ধ হন।
এবং সর্বসম্মতিক্রমে কমিটির নতুন সদস্য হিসেবে প্রকৌশলী মোঃ আব্দুস সালাম কে কো-অপ্ট সদস‍্য করা হয়।


     এই বিভাগের আরো খবর