ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ()

কুষ্টিয়ার মানবিক রেলওয়ে কর্মকর্তা তরিকুল ইসলাম ও বিপুল হোসেন

Oplus_131075

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ-বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের হিমু সম্পর্কিত একটা মন্তব্য আছে। তাহলো এক সময়ের যুগ ছিল পির আউলিয়াদের তখনকার হিমুরা ছিল পির আওলিয়া,তারপরের যুগ আসলো জাদু টোনার যুগ সেই সময়ের হিমুরা ছিল জাদুকর, বর্তমান যুগ বাটপারদের তাই বর্তমান যুগের হিমুরা বাটপার।কিন্তু এই সময়ে বর্তমান যুগে যেখানে মানবতার কোন ছোঁয়া নেই সেখানে আমরা খুঁজে কুষ্টিয়া রেলওয়ের কর্মকর্তা তরিকুল ইসলাম ও বিপুল হোসেন নামে দু’জন কে।তাদের মানবিকতার সরল আচরনে আজকে হারিয়ে যাওয়া ইউসুফ বাবুর মানিবাগটি কোন রকম ক্ষতি ছাড়ায় তার বাসায় ফোন করে ডেকে এনে ফেরৎ দিলেন।ঘটনার বিবরনে জানা যায় আজ দুপুর ১২ টার ট্রেনে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্য কোট ষ্টেশনে নামেন মোঃ ইউসুফ বাবু।স্টেশনে নামার পড়েই তার নিজের মনের অজান্তেই পকেট থেকে তার মানিব্যাগ স্টেশনে পড়ে যায়।ইসবাবু মানিব্যাগ হারিয়ে বাসায় চলে গেলে তখন তার খেয়াল হয় তারপর মানিব্যাগটি নেই। তিনি ধারণা করেন হয়তো কোন পকেটমার মানিব্যাগটি মেরে দেয়।ঠিক তখনই মোবাইলে কল আসে তরিকুল ইসলাম ও বিপুল হোসেনের।কল করে বলেন আপনি কি ইউসুফ বাবু আপনার মানিব্যাগ হারিয়েছে। ইউসুফ স্বস্তি বোধ করে এবং ছুটে রেলওয়ে কর্মকর্তা তরিকুল ইসলাম ও বিপুল হোসেনের কাছে।যোগাযোগ করে রেলওয়ের মানবিক কর্মকর্তা তরিকুল ইসলাম ও বিপুল হোসেন কে।ইউসুফ বাবুর মানিব্যাগে রাখা নগত অর্থসহ এনআইডি কার্ড ও প্রয়োজনিয় ডকুমেন্টস সহকারে ফেরত দেয়।এতে করে তরিকুল ইসলাম ও বিপুল হোসেনের মহানুভবতার পরিচয় মেলে।যেখানে চারি দিকে অসত দূর্নিতিগ্রস্থ মানুষে ভরা সেখানে তাদের সরল ও মহানুভবতায় মুগ্ধচিত্তে ইউসুফ বাবু হাসিমুখে ফিরে আসে।তার মন্তব্য দেশে সমাজকে বদলাতে নতুন বাংলাদেশে তরিকুল ইসলাম ও বিপুল হোসেনের মতো মানুষদের বড়ই প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর