কুষ্টিয়ার দৌলতপুরের ঐতিহ্যবাহী বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। সংসদ সদস্য জননেতা আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন, দৌলতপুর কলেজে অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, এডিটরস ফৌরামের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকের সাধারণ সম্পাদক জামিল হাসান খান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, কেপিসি অনলাইন ফোরামের আহবায়ক মিলন উল্লাহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিক তপন প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান সেই সাথে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।