আবু হানিফ মিলন, স্টফ রিপোর্টার : চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে বহন করা ২৫ বস্তা টিএসপি ও ১০ বস্তা ডিএপি সারসহ মোট ৩৫ বস্তা সার জব্দ করেছে পুলিশ ফাঁড়ি।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে থেকে আলমসাধুসহ সারগুলো জব্দ করেন ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান। এ সময় চালক শান্ত জানান, দামুড়হুদার সার ব্যবসায়ী নাঈমের মাধ্যমে সারগুলো চন্দ্রবাস এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী চালক শান্তকে ৫,০০০ টাকা জরিমানা করেন। পুলিশ ও প্রশাসনের এমন সময়োপযোগী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
(সূত্রে :BBC crime news)