ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

কুষ্টিয়ার মিরপুরে মসজিদে নামাজের পর হাদিস ও দ্বীনি আলোচনা করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে জামায়াতের কুর্শা ইউনিয়ন আমির জয়নাল আবেদীনসহ অন্তত তিনজন আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) আসর নামাজের পর উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের তারাচাঁদ মণ্ডলপাড়া এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বিএনপি নেতা আজিম উদ্দিন বাবলুর হাত ভেঙে গেছে এবং স্বপন নামের অপর এক কর্মীর মাথায় আঘাত লেগে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, আসরের নামাজের পর মসজিদে হাদিস ও দ্বীনি আলোচনা চলছিল। এ সময় জামায়াতের ইউনিয়ন আমির জয়নাল আবেদীন এবং কুর্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আজিম উদ্দিন বাবলুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।ঘটনার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ও ইউপি সদস্য আজিম উদ্দিন বাবলু বলেন, আমার সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি অসুস্থ থাকায় এখন কথা বলতে পারছি না।অন্যদিকে জামায়াতের ইউনিয়ন আমির জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হাদিস আলোচনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর