ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ Headline Bullet কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কাজ: দর্শনার নারীসহ গ্রেপ্তার ৫ Headline Bullet ভারত থেকে ২০০ মাসেন্জার কোচ পাচ্ছে বাংলাদেশ Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা Headline Bullet চুয়াডাঙ্গায় ইয়াবা-টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড Headline Bullet ঝিনাইদহে হোমিও চিকিৎসাকেন্দ্রে অভিযানে আটক ৫ Headline Bullet দর্শনায় মাদকসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে ১ বছরের কারাদণ্ড Headline Bullet লালনে মা’দ’ক সে’ব’ন’র’ত অবস্থায় আটক-৩ Headline Bullet যুবককে মারধরের ঘটনায় পুলিশ প্রত্যাহার Headline Bullet চুয়াডাঙ্গায় পচা মরিচ দিয়ে খাদ্যপণ্য তৈরি: ৮০ হাজার টাকা জরিমানা গুড়োল আলিফ ফুড

বরিশালে ২২ বছর কারাভোগের পরে আসামির মৃত্যু

Oplus_131072

প্রায় ২২ বছর বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার পর সুলতান হাওলাদার (৬৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা।

একই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার বাবা আবদুর রব হাওলাদারও প্রায় দুই বছর আগে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে একই মামলায় সাজাপ্রাপ্ত বাবা ও ছেলেরই কারাবন্দি অবস্থায় মৃত্যু হলো।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতান হাওলাদারকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।


     এই বিভাগের আরো খবর